ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৩ দুপুর

এনসিপি নেতা আখতারের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

এনসিপি নেতা আখতারের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

দিনাজপুর জেলা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অপমানিত করার প্রতিবাদে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এনসিপি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় দিনাজপুর বড়মাঠ কেন্দ্রীয় শহিদ মিনার দিনাজপুরের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে একরামুল হক আবির এনসিপি নেতাদের ওপর হামলার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিক্ষোভ মিছিলে এনসিপি নেতা মো: আরিফ মুন, মো: রেজাউল ইসলাম, মো: নিশাত, মো: তাফসিরসহ এনসিপির অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ