ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৬ দুপুর

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা, ছবি সংগৃহীত

কোর্ট রিপোর্টার : দৈনিক করতোয়া’র সম্পাদকের কাছ থেকে কর্জ নিয়ে সেই টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেকে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখানের মামলার রায়ে অভিযুক্ত আসামি রুবি বেগমকে ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং ৮ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। রুবি বেগম বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়ার রেজাউল করিমের স্ত্রী।

আজ সোমবার বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মো. আহসান হাবিব এই মামলার রায় দেন।

উল্লেখ্য, শহরের চকযাদু রোডের দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হকের পক্ষে জেনারেল ম্যানেজার সৈয়দ শরীফ উদ্দিন আহমেদ এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, সাজাপ্রাপ্ত আসামির জামাতা পটুয়াখালীর গলাচিপা উপজেলার চারকাজলের আলী আকবর  হাওলাদারের ছেলে বর্তমানে শহরের ফুলবাড়ী মধ্যপাড়ায় বসবাসকারী ইরফানুল আলম শিমুল দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হকের ড্রাইভার থাকাকালে তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা কর্জ হিসেবে গ্রহণ করেন।

আরও পড়ুন

ড্রাইভার শিমুল গ্রহণকৃত টাকার মধ্যে নিজে ২০১৮ সালে ৫০ হাজার টাকা প্রদান করেন এবং অবশিষ্ট ৮ লাখ টাকা পরিশোধের জন্য ড্রাইভার শিমুল তার শাশুড়ী রুবি বেগমের নামীয় ইসলামী ব্যাংক বগুড়া শাখার একটি চেক প্রদান করেন। রুবি বেগমের কথামত ওই চেকটি ব্যাংকে জমা দিলে চেকটি প্রত্যাখ্যান হয়। পরে রুবি বেগমের প্রতি দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়া পত্রিকায় লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন বাদি পক্ষে এড. মোজাম্মেল হক।

বিচরিক আদালতে মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. রেজানুর রহমান রেজা এবং আসামি পক্ষে এড. সৈয়দ নেছার আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ