ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর

টেকনাফেনিখোঁজ তরুণীর লাশ মিলল খালে

নিহত সাজেদা আক্তার।

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর এক রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামারপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সাজেদা আক্তার (২০), উখিয়ার কুতুপালং ৩নং রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লাহর মেয়ে।

আরও পড়ুন

ওসি নাজমুন নূর বলেন, লামারপাড়া খালে ভেসে থাকা এক তরুণীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ