ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ 

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ , ছবি : দৈনিক করতোয়া

পাবনা প্রতিনিধি : পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেড়া উপজেলার বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ রোববার দুপুরে বেড়া উপজেলার কয়েকশ’ মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে স্লেøাগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের নিকট স্মারকলিপি দেন তারা।

আন্দোলনকারীরা জানান, সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক নিয়ে পাবনা-১ আসন ছিল। সম্প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ২৩ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা-২ আসনে সুজানগর উপজেলার সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

আরও পড়ুন

এ সিন্ধান্ত পুনঃবিবেচনায় শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়ার মানুষ। নতুন সংসদীয় সীমানার প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, বেড়া পৌর বিএনপির সভাপতি ও সংগ্রাম কমিটির সভাপতি ফজলুর রহমান ফকির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকসেদ আলী, যুগ্ম সম্পাদক মইনুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন খাজা, বেড়া পৌর যুবদলের আহবায়ক নয়ন আলী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ