ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর

মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার  (১৭ সেপ্টম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ও পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।

আরও পড়ুন

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন করিম। সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্ল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ