ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ১২:২৩ এএম

অবসরের খবর নিশ্চিত করে যে বার্তা দিলেন মুশফিক

ছবি : সংগৃহীত, অবসরের খবর নিশ্চিত করে যে বার্তা দিলেন মুশফিক

আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার বিকেলে বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেন ৩৯ বছর বয়সী মুশফিক।

পোস্টে তিনি লেখেন, শৈশবের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ ২২টি বছর কাটিয়েছেন। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকে জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব হিসেবে উল্লেখ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

পাশাপাশি পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান মুশফিক। ১০৮ টেস্টে ৭ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান বলেন, প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় দর্শকদের উচ্ছ্বাস এবং মিরপুরের গ্যালারিতে ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি তাঁর হৃদয়ে চিরকাল বিশেষ জায়গা করে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের খবর নিশ্চিত করে যে বার্তা দিলেন মুশফিক

১

বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে এলে আওয়ামী লীগ, গুপ্ত, সুপ্ত কারও ছাড় নেই: আইনমন্ত্রী

২

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

৩

সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন

৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী নিহত

৫

বগুড়ার শেরপুরে স্ট্রং ম্যান ফিটনেস ক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬