ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৩০ পিএম

সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন

সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ২০ মাস চারদিন পর ময়না তদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে রোকুনুজ্জামান রোকন ফারুকী ও নাসির উদ্দিন নান্টু নামে দুই যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের হত্যার শিকার রোকন ফারুকীর পরিবারের পরিবারিক কবরস্থান থেকে ওই দুইজনের মরদেহ উত্তোলন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোহাম্মদ রুহুল আমিন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সায়েম, হেমনগর জামে মসজিদের সভাপতি বাবুল হোসেন ও সলঙ্গা থানার একদল পুলিশ সদস্য, নিহতের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ পূর্ব শত্রুতার জেরে জমি-জমা সংক্রান্ত মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় তাড়াশের হেমনগর গ্রামের মৃত আজিজ ফারুকীর ছেলে রোকুনুজ্জামান রোকন ফারুকী ও প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টু নিহত হন। ওইসময় ঘটনাটিকে সড়ক দুঘর্টনা হিসেবে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলাও দায়ের করা হয়েছিল।

কিন্ত মামলার বাদি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের হত্যার শিকার রোকুনুজ্জামান রোকন ফারুকীর ছোটভাই ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী(৩৭) দাবি করেন, তার ভাই রোকুনুজ্জামান রোকন ফারুকী ও প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টুর মৃত্যুটি সড়ক দুর্ঘটনায় হয়নি। বরং জমি-জমাসংক্রান্ত বিষয় নিয়ে তার চাচা আব্দুল ওয়াহাব তার ছেলে মোনায়েম হোসেন জেমসের সাথে বিরোধ থাকায় তার ভাই ও ভাতিজাকে হাইস গাড়ীচাপা দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

এমন অভিযোগ এনে ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী বাদি হয়ে গত ১০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমলী আদালতে পাঁচজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। আর আদালতের বিজ্ঞবিচারক পিটিশন মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে মামলাটি এজাহারভুক্ত করার জন্য আদেশ দেন। পাশাপাশি বিজ্ঞবিচারক নিহত দুইজনের মরদেহ কবরস্থান থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য আদেশ ও প্রদান করেন।

মামলার আসামিরা হলো- হেমনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে ও মামলার প্রধান আসামি মোনায়েম হোসেন জেমস(৩৫), তার ছোট ভাই জাকির হোসেন(২৭), জেমসের বাবা আব্দুল ওয়াহাব(৫২), জেমসের সহযোগী মোহাম্মদ রাসেল সরকার(২২) এবং আরেক সহযোগী মোহাম্মদ শাকিল হোসেন ওরফে সুট্যার শাকিল(২২)।

এদিকে কবরস্থান থেকে রোকুনুজ্জামান রোকন ফারুকী ও নাসির উদ্দিন নান্টু নামের দুই যুবকের মরদেহ উত্তোলনের পর আইনগত এবং পুলিশি প্রক্রিয়ায় শেষে ময়নাতদন্তের জন্য আজ শনিবার (২৮ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেজারতশাখার দায়িত্বর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গভীর রাতে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

১

চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনে দুর্বৃত্তদের আগুন

২

সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী

৩

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

৪

যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

৫

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

৬