ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ১১:০১ এএম

কলম্বাসের কাছে হেরে এমএলএস থেকে বিদায় মেসির মায়ামি

কলম্বাসের কাছে হেরে এমএলএস থেকে বিদায় মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের শিরোপা রেসে টিকে থাকতে একটাই সমীকরণ ছিল ইন্টার মায়ামির সামনে-জয় অথবা অন্তত ড্র। কিন্তু সেই সমীকরণ মেলাতে পারল না লিওনেল মেসির দল। প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর কাছে হেরে এমএলএস কাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হওয়া ম্যাচে কলম্বাসের মাঠে ১-০ গোলে হেরেছে মায়ামি। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেও ৩-০ গোলে হেরেছিল তারা। ফলে দুই ম্যাচেই সিরিজ শেষ হয়ে গেল মায়ামির।

স্কটসমিরাকল-গ্রো ফিল্ডে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোন দলই। ম্যাচের যোগ করা সময়ে কলম্বাসের হয়ে জয়সূচক গোলটি করেন সান্তিয়াগো রদ্রিগেস। 

আরও পড়ুন

এই হারে শিরোপা ধরে রাখার লড়াই শেষ হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির। শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে প্লে-অফের পরের রাউন্ডে উঠল কলম্বাস ক্রু।
 
২০২৩ সালে ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে অফে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন মেসি। ২০২৪ সালে আটলান্টা এফসির কাছে বিদায়ের পর এবার বিদায় নিশ্চিত হয়েছে কলম্বাসের বিপক্ষে হেরে।

২০২৭ মৌসুমের জন্য এখন প্রাক-মৌসুম প্রস্তুতিতে মনোযোগ দেবে ইন্টার মায়ামি। নতুন বছরে এমএলএস স্প্রিন্ট সিজনের পাশাপাশি কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপ ও লিগস কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে হবে দলটিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বাসের কাছে হেরে এমএলএস থেকে বিদায় মেসির মায়ামি

১

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম 

২

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ের ১৩৬ কি.মি. সীমান্তে বিজিবি’র বিশেষ নজরদাবি

৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিস্ফোরক মামলায় গ্রেফতার ২

৫

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, আবেদন অনলাইনে

৬