ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৩:২৬ পিএম

আবেগাপ্লুত দর্শক

শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন ডেস্ক : হাসি, আড্ডা, খুনসুটি আর অসংখ্য স্মৃতির জন্ম দেওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পথচলা শেষ হলো। দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়ে আসা কাজল আরেফিন অমি পরিচালিত সিরিজটির পঞ্চম সিজনেরও ইতি ঘটল। শুক্রবার সন্ধ্যায় শেষ ছয়টি পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ১৪০ পর্বের এই সিজন।

শেষ পর্ব প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকেরা। অনেকের কাছেই যেন বিশ্বাস করা কঠিন, আর দেখা যাবে না প্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। কেউ স্মৃতির পাতায় ফিরছেন কাবিলা, পাশা, হাবুদের হাস্যরসে ভরা মুহূর্তগুলোতে, আবার কেউ চাইছেন সিরিজটির নতুন আরেকটি সিজন।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’ সময়ের সঙ্গে কেবল একটি নাটক বা ধারাবাহিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি হয়ে উঠেছিল বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। সিরিজটির চরিত্রগুলোর সংলাপ, হাস্যরস ও নানা ঘটনা জায়গা করে নিয়েছে দর্শকদের দৈনন্দিন আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

আরও পড়ুন

তবে ধারাবাহিকটির শুরু থেকে দর্শকেরা যে হাস্যরস, দুষ্টুমি আর মজার সব ঘটনা উপভোগ করে এসেছেন, পঞ্চম সিজনের শেষ পর্বে এসে সেই চেনা আবহে নেমে আসে বিষাদের ছায়া। প্রাণবন্ত ও চঞ্চল স্বভাবের কাবিলার জীবনে মায়ের মৃত্যু নিয়ে আসে বড় পরিবর্তন। মাকে হারানোর শোকে কাবিলার কান্না, ভেঙে পড়া এবং বন্ধুদের কাছে অসহায় হয়ে ওঠার দৃশ্য আবেগঘন করে তোলে শেষ পর্বের গল্প। কাবিলার এমন ভিন্ন রূপ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক দর্শক।

পঞ্চম সিজনের শেষ ছয়টি পর্বের মধ্য দিয়ে আপাতত থেমে গেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা। তবে একটি ধারাবাহিকের পর্দা নামলেও তার তৈরি করা স্মৃতি সহজে মুছে যায় না। কাবিলা, পাশা, হাবুদের হাসি-আড্ডা আর মজার সব কাণ্ড হয়তো দর্শকদের মনে থেকে যাবে বহুদিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

১

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন মা

২

‎ঢাবি শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

৩

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু ৩০ নভেম্বর

৪

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনাই নেই: জাহেদ উর রহমান

৫

মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা

৬