ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৪৫ পিএম

সিসি ক্যামেরার পাশাপাশি ব্যবহার হচ্ছে ড্রোন ও এটিভি

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ের ১৩৬ কি.মি. সীমান্তে বিজিবি’র বিশেষ নজরদাবি

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ের ১৩৬ কি.মি. সীমান্তে বিজিবি’র বিশেষ নজরদাবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে সকল ধরণের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

নিয়মিত অভিযানের পাশাপাশি গতকাল বৃহস্পতিবার থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের সচেতন করতে সীমান্ত এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

একইসাথে অপরাধ দমনে স্থানীয়দের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। সভার মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় লোকজনকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরণের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ের ১৩৬ কি.মি. সীমান্তে বিজিবি’র বিশেষ নজরদাবি

১

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিস্ফোরক মামলায় গ্রেফতার ২

২

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, আবেদন অনলাইনে

৩

আনোয়ার গ্রুপে জনবল নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদন

৪

নীলফামারীর কিশোরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

৫

বগুড়া বারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের নিরঙ্কুশ জয়

৬