ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৭:৪২ পিএম

বগুড়ার শেরপুরে হেরোইনসহ কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে হেরোইনসহ কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ মোমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মোমিন ওই গ্রামের মৃত গোলার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এসআই সুব্রত কুমার সিং সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মোমিনকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মোমিনকে হেরোইনসহ গ্রেফতার করে মামলা দায়েরের পর আজ শুক্রবার (২৭ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে হেরোইনসহ কারবারি গ্রেফতার

১

পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

৩

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়া যুবকের ১০ টুকরোর মরদেহ উদ্ধার

৪

বাংলাদেশি খাবার সুস্বাদু, তবে একটু বেশিই ঝাল: ওটিলিয়া

৫

এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর

৬