ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৭:৩০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

১

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়া যুবকের ১০ টুকরোর মরদেহ উদ্ধার

২

বাংলাদেশি খাবার সুস্বাদু, তবে একটু বেশিই ঝাল: ওটিলিয়া

৩

এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর

৪

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

৬