ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৬:৫৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মো. আলমগীর হোসেনকে(৪০) গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা একটায় উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া গ্যাসলাইন সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলমগীর হোসেন উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক কাউন্সিলর আহসান আলীর বড় ছেলে।

আরও পড়ুন

মো. আলমগীর হোসেন তিনি উল্লাপাড়ার দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বকালে নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার সৃষ্টির অভিযোগের মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

১

ডিসেম্বরে চার উপজেলায় সরাসরি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

২

কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

৩

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

৪

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেফতার

৫

প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ফ্রেশার প্রার্থীদের আবেদন

৬