ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৮:১১ পিএম

সুজাতার সঙ্গে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা

সুজাতার সঙ্গে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা

অভি মঈনুদ্দীন ঃ শিক্ষকতা পেশা ছেড়ে অভিনয়ের প্রতি পরম ভালোবাসা থেকে পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছিলেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সাহেলা আক্তার। সাহেলা আক্তার কখনো মায়ের ভূমিকায়, কখনো ভাবীর ভূমিকায় আবার কখনো বোনের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুঁড়িয়েছেন। অভিনয় জীবনের চলার পথে অনেক কিংবদন্তী শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। তবে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী নায়িকা সুজাতার সঙ্গে এরইমধ্যে পরপর দুটি সিনেমায় কাজ করার সুযোগ পেলেন। প্রথম সাহেলা সুজাতার সঙ্গে অভিনয় করার সুযোগ পান মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায়।

সিনেমাটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলো। এরপর সাহেলা আবারো এরইমধ্যে আরেকটি সিনেমায় কাজ করার সুযোগ পেলেন। তবে আপাতত সিনেমার নাম এবং পরিচালকের নাম প্রকাশ করছেনা প্রযোজনা সংস্থা। তবে সিনেমাটির শূটিং চলছে ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায়। এই সিনেমাতেও সুজাতার সঙ্গে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত সাহেলা।

সাহেলা বলেন, ‘শ্রদ্ধেয় সুজাতা ম্যাডাম বাংলাদেশের সিনেমার একজন জীবন্ত কিংবদন্তী নায়িকা। যদিও সিনেমা হলে গিয়ে তার অভিনীত কোনো সিনেমা দেখার সুযোগ আমার হয়ে উঠেনি। তবে টিভিতে, ইউটিউবে তার অভিনীত সিনেমা দেখেছি আমি। তার অভিনয় সবসময়ই আমার ভীষণ ভালোলাগতো। তিনি বাংলাদেশের সিনেমার গর্ব। তারসঙ্গে একই সিনেমায় অভিনয় করবো এটা কখনো কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু তারসঙ্গে অভিনয় করার সত্যিই সুযোগ পেলাম, এটা যে আমার জন্য কতো বড় প্রাপ্তি, কতো বড় সৌভাগ্য তা ভাষায় প্রকাশের নয়। সুজাতা ম্যাডাম সত্যিই অনেক বড় একজন অভিনেত্রী, অনেক গুনী একজন শিল্পী। তিনি আমায় ভীষণ স্নেহ করেন। তারসঙ্গে আবারো একই সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে সত্যিই আমি ভীষণ খুশী।’

আরও পড়ুন

সাহেলা অভিনীত সাগর জাহান পরিচালিত ‘আকাশের রঙ গোলাপী’ ধারাবাহিকটি শিগগিরই এনটিভিতে প্রচারে আসবে। এছাড়াও এরইমধ্যে তিনি মেঘ হিমের পরিচালনায় নতুন একটি এবং মামুনুর রশীদের পরিচালনায় দুটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন। এদিকে সুজাতা নাফ এন্টারটেইনম্যান্ট-এ প্রচার চলতি ধারাবাহিক ‘প্রথম প্রেমের গল্প’তে অভিনয় করছেন। সুজাতা অভিনয়েই নিজেকে এই বয়সে এসেও ব্যস্ত রাখতে চাইছেন। মামুনুর রশীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুজাতার সঙ্গে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা

১

বগুড়া নগর ভবনে হরিজন শ্রমিকদের বিক্ষোভ 

২

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

৩

সরকার শুল্ক কমালেও বগুড়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে ফল

৪

জয়পুরহাটে ছয় দশকেও চালু  হয়নি চুনাপাথর উত্তোলন 

৫

ময়মনসিংহে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

৬