ক্যাবল শিল্পে নিয়োগ, ২৪ জনের সরকারি চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ১৬টি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ নভেম্বর সকাল ১০টায়, চলবে আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: ঢাকা
- বয়স: ৩ নং পদ ব্যতিত ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩৫ বছর। তবে ১০, ১১, ১২, ১৩ ও ১৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রার্থীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুনআবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ২২৩ টাকা, ৭-১৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
মন্তব্য করুন









