জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ৫৬ টাকা
রাঙ্গামাটি পার্বত্য জেলায় জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং উপজেলা ভূমি অফিসসমূহে ‘অফিস সহায়ক’ পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে।
এক নজরে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: রাঙ্গামাটি পার্বত্য জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
- বয়স: ৮ অক্টোবর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুনআবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
মন্তব্য করুন








