বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে বাগান থেকে বিভিন্ন প্রজাতির ৫টি বিশাল আকৃতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় গাছ কাটতে নিষেধ করায় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এঘটনায় ২২ নভেম্বর ভুক্তভোগী ফারহান বিন ফরহাদ বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট পৌরসভার চরপাড়া এলাকার ফরহাদ হোসেনের ছেলে ফারহান বিন ফরহাদের সঙ্গে একই এলাকার মোস্তাফিজ রহমানের ছেলে সৌরভ রহমানের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এর জেরে গত ২০ নভেম্বর সকালে ফারহানের ভোগদখলে থাকা জমির বাগান থেকে মেহগনি, আকাশমণি, শিমুল ও পিতরাজ প্রজাতির ৫টি গাছ কেটে ফেলেন সৌরভ ও তার লোকজন। পরে কয়েকটি গাছ অটোরিকশাভ্যানে করে নিয়ে যান তারা। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে
আরও পড়ুনফারহান বিন ফরহাদের অভিযোগ, গাছ কাটতে নিষেধ করলে সৌরভ ও তার লোকজন তাকে এবং তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। তবে অভিযোগ অস্বীকার করে সৌরভ রহমান বলেন, তিনি নিজের বাগান থেকেই গাছ কেটেছেন।
তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন






