ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৭:৩৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া পরিচালনা, একাধিক ভুয়া জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে টনি হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক টনি উপজেলার উথরাইল দক্ষিণপাড়ার ফেরদৌস প্রামাণিকের ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার উধরাইল দক্ষিণপাড়া এলাকায় টনি হোসেন নিজ বাড়িতে অবস্থান করে একাধিক জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার, ওয়েবসাইট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আইনবহির্ভূত ই-লেনদেন পরিচালনা করছেন। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টনি হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি পরীক্ষা করে একাধিক জিমেইল আইডি ও অনলাইন জুয়ার সাইটে একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাব ইন্সপেক্টর ফেরদৌস হোসেন বলেন, জব্দ করা মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অপর জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে বৃষ্টি থামলেও সাড়েনি ফসলের ক্ষত

১

বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার

২

২২ কর্মী নিয়োগ দেবে বিসিপিএস, এসএসসি পাসেই আবেদন

৩

করতোয়া’কে বলেছিলেন হজ্জ্বে যাবার ইচ্ছে ছিলো সোহেল খানের

৪

ডি.লিট সম্মাননা পাচ্ছেন মিঠুন

৫

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

৬