ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৭:০০ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫টি ওষুধের দোকানে ৮২ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫টি ওষুধের দোকানে ৮২ হাজার টাকা জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৫টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৮২ হাজার টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

জানা গেছে, এদিন ভ্রাম্যমান আদালত ওষুধ তত্বাবধায়ক (ড্রাগ সুপারভাইজার) জেসমিন বেগমসহ উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় নজরুল ইসলামের মালিকানাধীন মৌসুমি ফার্মেসীতে অভিযান চালান, এসময় অনুমোদনবিহীন ও মেয়াদ উত্তীর্ণসহ নমুনা ওষুধ রাখার অপরাধে ৩৫হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন

এছাড়াও একই অপরাধে দেলোয়ার হোসেন এর মালিকানাধীন রিপন ফার্মেসীকে ৫ হাজার টাকা, আবু বক্কর সিদ্দিকের মালিকানাধীন তোতা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, দেলোয়ার হোসেনের মালিকানাধীন মাহি ফার্মেসীকে ৪ হাজার টাকা ও জনি কুমার সাহার মালিকানাধীন তমা মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম জানান, অনুমোদনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওষুধের দোকানে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫টি ওষুধের দোকানে ৮২ হাজার টাকা জরিমানা

১

বারবার বিয়ের চাপ দেয়া সহ্য করতে না পেরে, প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করেন প্রেমিক

২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির সুযোগ

৩

সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ

৪

রূপায়ণ গ্রুপে নিয়োগ : ঢাকায় কাজের সুযোগ, লাগবে ৬ বছরের অভিজ্ঞতা

৫

সিনিয়র এক্সিকিউটিভ পদে ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ

৬