ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৮:৪৭ পিএম

ফতুল্লায় কনস্টেবল হত্যার ঘটনায় মামলা

ফতুল্লায় কনস্টেবল হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় মামলা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) রাতে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তার। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার মোল্লা। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার মোল্লার বয়স ও বিস্তারিত পরিচয় পুলিশি নথিতে উল্লেখ রয়েছে। তার বাবার নাম জওন মোল্লা, মায়ের নাম হাবিয়া বেগম।
তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আট বছর নয় মাসের বেশি সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় কনস্টেবল হত্যার ঘটনায় মামলা

১

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

২

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

৪

‘ওসমান’ হয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন জাহিদ হাসান

৫

বগুড়ার শজিমেক চত্বরে ড্যাব‘র মানববন্ধন

৬