ফতুল্লায় কনস্টেবল হত্যার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় মামলা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) রাতে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তার। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আট বছর নয় মাসের বেশি সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।