বগুড়ার সোনাতলায় হাঁস পালন করে স্বাবলম্বী ফুলবাবু
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের ফুলবাবু। এক সময় জীবিকার তাগিদে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে হতো। নিজের চেষ্টা, পরিশ্রম ও উদ্যোগে হাঁসের খামার গড়ে বদলে দিয়েছেন জীবনের চিত্র।
হাঁস পালন করেই এখন তিনি হয়েছেন স্বাবলম্বী। তার এই সফলতা এলাকায় সৃষ্টি করেছে আগ্রহ ও অনুপ্রেরণা। উপজেলাসদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া (বাওইটোনা) এলাকা। ওই এলাকায় বাড়ির সামনে নিজস্ব পুকুরে গড়ে তুলেছেন হাঁসের খামার।
ফুলবাবু মাত্র ৫০ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করেন হাঁসের খামার। তিনি প্রথমে ১৮০টি হাঁস নিয়ে তার খামার করার পদযাত্রা শুরু হলেও বর্তমানে তার খামারে প্রায় ৯ শতাধিক হাঁস রয়েছে। প্রতিদিন ৬০০ থেকে ৭০০টি ডিম পান তিনি। প্রতি মাসে খরচ (ব্যয়) করেও ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন।
আরও পড়ুনফুল বাবুর মতো উদ্যোক্তাদের পাশে সরকারি-বেসরকারি পৃষ্ঠ পোষকতা, সহজ শর্তে ঋণ, উন্নত জাতের হাঁস সরবরাহ এবং প্রাণি সম্পদ বিভাগের প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে হাঁস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ার হাসান বলেন, সোনাকানিয়া গ্রামের ফুল বাবুর এই পথ চলা শুধু তার নিজের ভাগ্য পরিবর্তনের গল্প নয়, বরং গ্রাম বাংলার সম্ভাবনা ও আত্মনির্ভরশীলতার এক অনুপ্রেরণা মূলক উদাহরণ।
মন্তব্য করুন



_medium_1795441204.jpg)





