ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৭:২৫ পিএম

ভালো কাজের স্বীকৃতি, লালপুরের ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী পুতুল

দীর্ঘদিনের যানজট, সড়ক ও ফুটপাত দখল এবং জনদুর্ভোগের চিত্র বদলে দিতে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগের স্বীকৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। লালপুর বাজারকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে সড়কের ওপর থেকে দোকান সরিয়ে নির্ধারিত স্থানে ফিরে যাওয়া ব্যবসায়ীদের উৎসাহিত করতে তিনি পাঠিয়েছেন ১ হাজার ২০০টি শুভেচ্ছা কার্ড। জনপ্রতিনিধির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত বাজারের ব্যবসায়ীরা। 

দীর্ঘদিন ধরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের ত্রিমোহিনী চত্বরসহ লালপুর বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হতো। এতে ক্রেতা, পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এ পরিস্থিতি পরিবর্তনে উপজেলা প্রশাসন, পুলিশ, বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীরা সম্মিলিত উদ্যোগ নেন। সড়কের ওপর থেকে দোকান সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তর করায় বাজারে ফিরেছে শৃঙ্খলা, স্বস্তি মিলেছে সাধারণ মানুষের চলাচলে।

ব্যবসায়ীদের উদ্দেশে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন ও সুন্দর বাজার গড়ে তুলতে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের এ ইতিবাচক পদক্ষেপে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। লালপুর বাজারকে আধুনিক ও আদর্শ বাজার হিসেবে গড়ে তুলতে স্থায়ী দোকানদারসহ সবার সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে ব্যক্তিগত ও সরকারি পর্যায়ে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

স্থানীয়দের প্রত্যাশা, ব্যবসায়ীদের ভালো কাজের এমন স্বীকৃতি অন্যদেরও জনস্বার্থে এগিয়ে আসতে উৎসাহিত করবে এবং সম্মিলিত উদ্যোগে লালপুর বাজারের শৃঙ্খলা স্থায়ী হবে।

শুভেচ্ছা কার্ড বিতরণ করেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, মেহেদী হাসান লিটন ও ইসাহক আলী, বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সমিতির সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো কাজের স্বীকৃতি, লালপুরের ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী পুতুল

১

সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

২

নিজের বায়োপিক নিয়ে ববিতা’র ভাবনা

৩

আওয়ামী লীগের মতো কালসাপকে বিশ্বাস করা যাবে না: বগুড়ায় ড্যাবের চিকিৎসক

৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় একজনের যাবজ্জীবন

৫

কিশোরগঞ্জ দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা হামলা

৬