ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৬:৪২ পিএম

তবুও বাঁচানো গেল না

তবুও বাঁচানো গেল না 

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের তিন বছরের ছেলে মো. সাদিপ হোসেন গতকাল রোববার দুপুরে বাড়ির পাশের ডোবায় পানিতে ডুবে যায়। শিশুটিকে বাঁচাতে রাস্তার ওপর পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজের গাড়িতে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল রোববার বিকেল সোয়া ৩টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে রাস্তায় শিশুটিকে নিয়ে তার পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখে তিনি গাড়ি থেকে নামেন।

আরও পড়ুন

পরে শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে দ্রুত তাকে নিজের গাড়িতে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবুও বাঁচানো গেল না

১

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না: শুভেন্দু অধিকারী

২

নাটোরের চলনবিলে দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

৩

কক্সবাজারের ঝাউতলায় নতুন ফ্যাশন শোরুম DOT’Z, উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার

৪

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

৫

বম্বে সুইটসে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

৬