রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৩ জন উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৩ টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), ১ টি জিপ গাড়ী, ১২৩৯৫ টাকা, ৯ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রোববার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192100