ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৩:৩২ পিএম

টেকনাফে মানবপাচারকালে অভিযান, নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

টেকনাফে মানবপাচারকালে অভিযান, নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ নারী, দুজন পুরুষ ও আটমাস বয়সি এক শিশুসহ মোট আট জনকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে মানবপাচারকালে অভিযান, নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

১

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

২

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

৩

ইসরায়েলে সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাক আইজেনকটের

৪

আ’লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

৫

ইরানের হামলায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

৬