ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০২:৫৩ পিএম

ইরানের হামলায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

ইরানের হামলায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপসাগরের আকাশে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলটকে অভিযান বাতিল করতে হয়। পরে কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি।

আরও পড়ুন

এদিকে উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার ইরানের দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। সেন্টকম আরও জানায়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে তাদের কাছে পূর্ণ হিসাব রয়েছে। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

১

ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী-এমপিদের না রাখার প্রস্তাব

২

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যাচেষ্টা স্বামীর

৩

মেসি হাতে আরেকটি গোল্ডেন বুট পুরস্কার

৪

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

৫

১৫ বছর পর এমন দিন দেখল ম্যানসিটি

৬