ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০২:০৬ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শহর প্রতিনিধি : বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ রোববার (২২ নভেম্বর) মহানগরের খান্দার মোড় এলাকায় ৯নম্বর ওয়ার্ড মহানগর বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুল হক মনজুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-বগুড়া সিটি প্রশাসক ও জেলা বিএনপি’র সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।

আরও পড়ুন

অনুষ্ঠানে ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩শ’ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর ছায়েদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম, সহাকরী শিক্ষক ফাইম হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১

১৫ বছর পর এমন দিন দেখল ম্যানসিটি

২

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা

৩

সিরিয়ায় হামলার পরিকল্পনা ইসরায়েলের, হুঁশিয়ারি তুরস্কের

৪

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণ করবে সরকার : মীর শাহে আলম

৬