ইরানের হামলায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

ইরানের হামলায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপসাগরের আকাশে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলটকে অভিযান বাতিল করতে হয়। পরে কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি।

এদিকে উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার ইরানের দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। সেন্টকম আরও জানায়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে তাদের কাছে পূর্ণ হিসাব রয়েছে। সূত্র : আল-জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191999