ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১০:২০ এএম

জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ (রোববার, ২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুন

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি।

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি প্রতিনিধি দল

২

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক তিন এমপি ও এক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর

৪

নারায়ণগঞ্জে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

৫

প্রশাসনের সম্মতি পেলে ডিসেম্বরেই গোপালগঞ্জে সমাবেশ করবে এনসিপি

৬