রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২নম্বর মিঠিপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে মো. সাইফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জরিপের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়। একইসাথে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব যেন না ঘটে, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী ও অসচ্ছল পরিবারের তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের লক্ষ্যে জরিপ পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনসরকারের জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








