ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ পিএম

পঞ্চগড় সীমান্তে পুঁইশাকের বীজ জব্দ করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্তে পুঁইশাকের বীজ জব্দ করেছে বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের (মোটা ডোগা) বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২১ নভেম্বর) ভোরে সদর উপজেলার শ্যামেরডাঙ্গা ও বোদা উপজেলার লাহেড়ী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়। জব্দকৃত এসব বীজের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং চোরাচালান রোধে সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড় সীমান্তে পুঁইশাকের বীজ জব্দ করেছে বিজিবি

১

অসময়ের বৃষ্টিতে বিপাকে বগুড়া নন্দীগ্রামের কৃষকরা

২

বগুড়ার ধুনটের দুই শিশু শিক্ষার্থী আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগীতায় বিভাগীয় মঞ্চে

৩

ধান সংগ্রহ কার্যক্রম কোন চক্রের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না : কালাইয়ে খাদ্য প্রতিমন্ত্রী

৪

জয়পুরহাট-১ নির্বাচনী এলাকায়  গ্রামীণ সড়ক নির্মাণে ২৩৬ কোটি টাকার বরাদ্দ

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

৬