বগুড়ার গাবতলীতে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ইভেন্ট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-২) এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিলটন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, এ্যাসিল্যান্ড আলাউদ্দিন আল আজাদ।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন-থানার ওসি রাকিব হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান, পৌর ওলামাদলের সভাপতি আলম, প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, অধ্যক্ষ রেজাউল বারী, প্রধান শিক্ষক (অব.) এমদাদুল হক।
মন্তব্য করুন







