ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৯:১৩ পিএম

রংপুরের পীরগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

রংপুরের পীরগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রুমন প্রধানকে(২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জ থানার বড়দরগা ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রুমন প্রধান রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর গ্রামের মো. লাল মিয়ার ছেলে। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি ১৩ জানায়, আসামি মো. রুমন প্রধান একজন ভ্যানচালক ও ভুক্তভোগী নারী স্থানীয় একটি চুল কারখানায় চাকরি করে। ভুক্তভোগী নারী কারখানায় আসা যাওয়ার সুবাদে আসামির সাথে পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ অক্টোবর রাতে আসামির নানা মো. ধলু মিয়ার পীরগঞ্জ থানার রায়তী সাদুল্যাপুর গ্রামের বাড়িতে নিয়ে বাদিকে বিয়ের প্রলোভন দিয়ে গত ২৬ অক্টোবর পর্যন্ত ওই বাড়িতে রেখে ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করে।

আরও পড়ুন

পরবর্তীতে আসামি মো. রুমন প্রধান ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত ৩০ অক্টোবর ভুক্তভোগী নিজে বাদি হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি আভিযানিক দল গতকাল শুক্রবার বিকেলে রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়দরগা ভগবানপুর গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রুমন প্রধানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

১

গাইবান্ধার ধাপেরহাটে ছয়টি ককটেল-পেট্রলবোমা উদ্ধার

২

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

৩

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

৪

এমন একটা সময় আসবে গোপালগঞ্জের নামই থাকবে না : বিএনপি নেত্রী

৫

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

৬