ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৮:৫৫ পিএম

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিশ্ববাজারে প্রবেশের প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে পণ্যের মানোন্নয়ন ও কার্যকর বিপণন কৌশলের ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে জাতীয় এসএমই পণ্য মেলা উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানোর পাশাপাশি দেশ-বিদেশে বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আগামীকাল ২২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’। এ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে। এ জন্য মেলার আয়োজক, উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরিতে এসএমই খাত অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশে সরকার বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে।

আরও পড়ুন

তিনি আশা প্রকাশ করেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ মেলা আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক হবে।

মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।

এর মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

১

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২

এমন একটা সময় আসবে গোপালগঞ্জের নামই থাকবে না : বিএনপি নেত্রী

৩

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

৪

পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি

৫

এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার

৬