গাইবান্ধার ধাপেরহাটে ছয়টি ককটেল-পেট্রলবোমা উদ্ধার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’১৩।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৩ টায় ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
পরে ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করে। উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুনএসআরবি-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ¬ব কুমার গোস্বামী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবি-১৩’র অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন






_medium_1795270790.jpg)
