মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর নগরের মহিষবাথান কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। এ সময় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। পরে স্বজনেরা কবরস্থান থেকে তার মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।
নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের ছোট ভাই।
আরও পড়ুনআরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795204562.jpg)






