ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০১:১৭ এএম

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে টানা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার বাংলামোটরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের রায় বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে দলটির বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কয়েকজনের বিচার হলেও প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে।

রাজনৈতিক ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্যের ভিত্তি কী হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়তে আগ্রহী এনসিপি।

আরও পড়ুন

দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও হাসপাতালে হামলার ঘটনায় গত কয়েক দিনে বাসচালকসহ পাঁচ থেকে ছয়জন নিহত হয়েছেন। জনগণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

এনসিপির দাবি, শুরুতে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ মনে করা হলেও হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা বাড়ায় বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে দেখছে দলটি।

বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। এ ছাড়া জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

১

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

২

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

৩

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

৪

জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন : স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

৫

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৬