ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০১:৩৮ এএম

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

ছবি : সংগৃহীত, ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”

টকশোতে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কথা বলেন তিনি।

সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গে শামীম ওসমান বলেন, জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও আইভীকে কারাভোগ করতে হয়েছে। মেয়র হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি বা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে তিনি বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের ভুল ও বিভাজনের রাজনীতিকেও এর জন্য দায়ী করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে শামীম ওসমান মন্তব্য করেন, আগামী ডিসেম্বরের মধ্যে দলটিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে। এ সময় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরেন তিনি। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই সংসদ সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

১

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

২

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

৩

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

৪

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

৫

জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন : স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

৬