ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৮:০৩ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪১

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪১

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হলো।

 

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন; ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩৬ জন। এছাড়া মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০৫ জনের।

 

 

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯ জন, চট্টগ্রামে ২৩৪, সিলেটে ১৩৩, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩২ ও রাজশাহীতে ২৫ জন।

আরও পড়ুন

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৯১০ জন।

 

বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এরমধ্যে ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গাঁজা সহ মাদককারবারি গ্রেফতার

১

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪১

২

কিশোরীকে লেপের নিচে লুকিয়ে রেখেছিলেন ইমাম, ধরা পড়ে বললেন ‘ভুল করিলাইছি’

৩

বগুড়ার ধুনটে আনারকলি চাষ, লাখ টাকা আয়ের স্বপ্ন কৃষি উদ্যোক্তার

৪

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি, দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন

৫

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

৬