রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান
রাজশাহী প্রতিনিধি: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং কলেজ-টিটিসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম রাজশাহী টিটিসিতে যায়। নানা দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরাসরি অধ্যক্ষের কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটি। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডে ভর্তি হওয়া প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাতা প্রদান না করার অভিযোগ খতিয়ে দেখা হয়। পাশাপাশি, টিটিসির বিভিন্ন মালামাল ও সরঞ্জাম কেনাকাটায় বড় ধরণের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত করেন দুদক কর্মকর্তারা। অভিযানকালে ক্রয় সংক্রান্ত নথিপত্র ও ভাতা বিতরণের রেজিস্টার যাচাই-বাছাই করা হয়।
রাজশাহী জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক বলেন, অভিযানে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে কমিশনের দেয়া নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795105537.jpg)





_medium_1795106000.jpg)

