ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৮:০৭ পিএম

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

গত বুধবার ১৮ নভেম্বর রাত ৮টায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ বগুড়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি এ্যাড. রবিউল হোসাইন রবি’র পিতা বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবগা গ্রামের এন্তাজ আলী মোল্যা (১০২) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী, সাবেক চেয়ারম্যন রুস্তম আলী মন্ডল, বগুড়া সমিতির নির্বাচন কমিশনার জোতদার এম নুরুজ্জামান বাদল, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মুকুল, এ্যাড. হুমায়ুন কবির, সোনাতলা উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সাংস্কৃতিক সম্পাদক জোতদার এটিএম গোলাম মোস্তফা বাউল মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মোল্যা, সাবেক উপ-সহকারি কৃষি কর্মকর্তা একেএম আখতারুজ্জামান পান্না, এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনারুল ইসলাম লাবু, সাবেক প্রধান শিক্ষক আ.তৈ.ম ফিরোজ উন-নবী, সাংবাদিক বদিউদ-জ্জামান মুকুল প্রমুখ।

আরও পড়ুন

বৃহস্পতিবার বাদ যোহর বাঙ্গালি হাট সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মা হচ্ছেন কিয়ারা

১

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

২

বগুড়ায় নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

৩

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

৪

বগুড়ায় নাশকতাসহ ৩ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

৫

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬