ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ১০:১৩ পিএম

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ছবি: দৈনিক করতোয়া, বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে চলন্ত মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোরের দিক থেকে বগুড়ার দিকে যাচ্ছিল সাদা রঙের একটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেটি থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দ হয় এবং চারদিকে ধোয়াশা হয়ে পরে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাত সাড়ে ৮টার দিকে  বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারন সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা রেজাউল করিম জায়দার, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও  সাধারণ সম্পাদক নুরনবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, এটি ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ। জনমনে আতঙ্ক তৈরির জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তবে আমরা মাঠে রয়েছি। কোন অপশক্তির কাছে মাথানত করব না।  নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা একটি বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে শুনেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

২

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন

৩

করতোয়া কুরিয়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি

৪

কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, ইসির তালিকা প্রকাশ

৫

ফের প্রাণনাশের হুমকি পেলেন সইফ আলি খান

৬