প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৮:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গভীর রাতে রেলওয়ের কোড্ডা সিগন্যাল বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তরা কোড্ডা এলাকার সিগন্যাল বক্সটিতে আগুন ধরিয়ে দেয়। পরে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনে সিগন্যাল বক্সটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1795097065.jpg)
