গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০
গাজীপুর মেট্টোপলিটন এলাকার বিভিন্ন থানায় নাশকতা মামলায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গাড়িতে থাকা পেট্টোল বোমাসহ আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ।
এ সময় জিএমপি কমিশনার বলেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কিছু দুষ্কৃতিকারী সকালে নাশকতার সৃষ্টির করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিহত করেছে।
আরও পড়ুনএ ছাড়া, বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795097065.jpg)



