গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০
গাজীপুর মেট্টোপলিটন এলাকার বিভিন্ন থানায় নাশকতা মামলায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গাড়িতে থাকা পেট্টোল বোমাসহ আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ।
এ সময় জিএমপি কমিশনার বলেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কিছু দুষ্কৃতিকারী সকালে নাশকতার সৃষ্টির করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিহত করেছে।
এ ছাড়া, বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।