জোহানেসবার্গ টেস্ট
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিতে পারলেও খুব বেশিদূর এগোতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে। লিড ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১২ রান।
প্রথম ইনিংসে রাবাদার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলে ফাইফারসহ ৬ উইকেট নিয়েছেন সাইমন হারমার। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমে প্রথম বলেই বড় শট খেলার প্রচেষ্টায় মিডউইকেট মার্কাস অ্যাকারম্যানকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট হন এবাদত হোসেন। ফলে ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে অলআউট করেন হারমার।
পঞ্চম দিনের শুরুতে দুই অভিজ্ঞ ব্যাটারের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা হয়েছেন দায়িত্ব নিতে ব্যর্থ। রাবাদার ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন লিটন। ব্যাটের ভেতরের কানায় লেগে বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ৩৯ রান করে ফিরতে হয় প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটারকে।
আরও পড়ুন২২ রান করা মুশফিকও ফেরেন দ্রুতই। সাইমন হারমারের বলে ডাউন দ্য উইকেটে ডিফেন্স করতে বলে একইসময়ে স্পর্শ করে গ্লাভস ও প্যাডে। সেই ক্যাচ অনায়াসে লুফে নেন অতিরিক্ত ফিল্ডার করবিন বস্ক। আম্পায়ার শুরুতে সাড়া না দিলেও পরে রিভিউ করে স্বাগতিকরা। পরে সিদ্ধান্তে বদলাতে বাধ্য হয় মাঠের আম্পায়ার আহসান রাজা। তার বিদায়ে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।
দুটি চার মারলেও ১৫ রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। সাইমন হারমারের বলে তিনি প্যাভিলিয়নে ফেরেন। উইকেট ছেড়ে বেরিয়ে শট খেলতে গিয়ে স্টাম্পিং হন।
হারমারের স্পিনে বিভ্রান্ত হয়ে মুশফিকের মতো করবিন বস্ককে ক্যাচ দিয়ে নবম ব্যাটার হিসেবে হাসান মাহমুদ আউট হন ২ রান করে। তাকে ফিরিয়েই ফাইফার পূর্ণ করেন হারমার।
মন্তব্য করুন

_medium_1795085695.jpg)
_medium_1795085227.jpg)
_medium_1795084289.jpg)
_medium_1795082657.jpg)
_medium_1795079037.jpg)
_medium_1795072379.jpg)


