ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০৪ পিএম

‘তুমি আমার ছেলের উত্তরসূরি’ কাকে বললেন মেসির মা?

‘তুমি আমার ছেলের উত্তরসূরি’ কাকে বললেন মেসির মা?

স্পোর্টস ডেস্ক : কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন নিকো পাস। আর্জেন্টিনার এই ২২ বছর বয়সী ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সের পর তার চাচা ফাবিয়ান পাস জানিয়েছেন, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে নিকোর এক আবেগঘন কথোপকথনের কথা, যা আগে প্রকাশ্যে আসেনি। সেখানে নাকি সেলিয়া তাকে আলবিসেলেস্তেদের ভবিষ্যৎ মেসি হিসেবে অভিহিত করেছিলেন।

ফাবিয়ান পাস বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে খেলতে পারা। সেটা যেন স্বপ্নের শিখরে পৌঁছানোর মতো।’ রেডিও লা রেডের এক সাক্ষাৎকারে এ কথা বলেন আর্জেন্টিনার পরিচিত ডিজাইনার ও ফ্যাশন বিশ্লেষক ফাবিয়ান পাস। তিনি আরও জানান, ফুটবলে বর্তমানে সাফল্য পেলেও তার ভাইয়ের ছেলে এসব নিয়ে অহংকারী হয়ে ওঠেন না। আর্জেন্টিনার হাউট কুটুর ব্র্যান্ড আতেলিয়ের পুচেতা-পাজের প্রতিষ্ঠাতা ফাবিয়ান আরও জানান, নিকোর জন্ম ও বেড়ে ওঠা স্পেনের টেনেরিফে। আর্জেন্টিনায় বসবাস না করলেও জাতীয় দলের হয়ে খেলতে দেশে এলে নিকো সেখানকার পরিবেশে কেমন অনুভব করেন তাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘যেহেতু সে এখানে থাকে না, তাই অন্য খেলোয়াড়দের মতো এত চাপ অনুভব করে না। এখানে ফুটবলকে অন্যরকম আবেগ ও উন্মাদনায় দেখা হয়। সেই ব্যাপারটি তাকে এখনো বেশ অবাক করে।’ তবে সাক্ষাৎকারের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল নিকো পাসের সঙ্গে মেসির মা সেলিয়া কুচিত্তিনির সাক্ষাতের ঘটনা। গত ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ঘটনাটি ঘটে। সেই ম্যাচটিই ছিল আকাশি-সাদা জার্সিতে ইন্টার মায়ামির তারকার শেষ ম্যাচ।

ফাবিয়ান পাস বলেন, ‘আমি যখন মেসির বিদায়ী ম্যাচ দেখতে গিয়েছিলাম, তখন তিনি ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন। সেখানে মেসির মা ছিলেন, আবেগে কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে শুভেচ্ছা জানাতে এগিয়ে যায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, ‘তুমি আমার ছেলের উত্তরসূরি।’ তিনি আরও জানান, সেই মুহূর্তে নিকো বেশ বিস্মিত হয়ে পড়েছিল। নিকো নিজেও ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছে।

আরও পড়ুন

জাতীয় দলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের উত্তরসূরি হিসেবে অনেকেই এখন নিকোকে বিবেচনা করছেন। রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলারের আর্জেন্টিনা দলে পথচলা এখনো শুরুর পর্যায়ে, তবে ক্রমেই নিজের প্রভাব বাড়াচ্ছেন তিনি। গত পাঁচ ম্যাচে ছয় গোলে অবদান রেখেছেন নিকো। সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক বিরতিতে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোচ লিওনেল স্কালোনিও। 

তবে স্কালোনির মতে, নিকোর সেরা সময় এখনো সামনে। কোস্টারিকার বিপক্ষে বড় জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘নিকো আরও অনেক কিছু দিতে পারে। কোস্টারিকার বিপক্ষে সে খুব ভালো খেলেছে, উরুগুয়ের বিপক্ষেও ভালো ছিল। তাকে দেখে মনে হয়, সে একজন পরিপূর্ণ ফুটবলার। সে এখনো তরুণ, তাই আমরা তাকে যত্নের সঙ্গে এগিয়ে নিতে চাই। তবে তাকে নিয়ে আমরা খুবই খুশি। অনেক পরিস্থিতিতে সে দায়িত্ব নিয়েছে। এই দলের অন্য খেলোয়াড়দের মতো তাকেও নিয়ে আমাদের আশাবাদী হওয়া উচিত।’

ভবিষ্যতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরার সম্ভাবনা নিয়েও নিকোকে প্রশ্ন করা হয়েছিল। তবে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে জাতীয় দলের হয়ে খেলার আনন্দেই মনোযোগ দিতে চান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

১

ফের মা হচ্ছেন কিয়ারা

২

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

৩

বগুড়ায় নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

৪

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

৫

বগুড়ায় নাশকতাসহ ৩ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

৬