বরিশালে নানকের বাসভবনে ভাঙচুর, আগুন
মফস্বল ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসভবনে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর বটতলা আদম আলী গলিতে তার বাসভবনে এই ঘটনা ঘটে।
ভবনের বাসিন্দারা জানান, রাত আড়াইটার দিকে বেশ কয়েকজন মুখোশধারী ভবনের সামনে এসে চিৎকার করে। এসময় তারা কয়কবার বিকট বিস্ফোরণের শব্দ পান। পরে ভবনের নীচতলায় থাকা দরোয়ানের রুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত নিচে নেমে আসে। এ সময় হামলাকারীরা তাদের দ্রুত বাসা ছেড়ে দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়।
আরও পড়ুনকোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুল ইসলাম বলেন, তারা যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছেন।
মন্তব্য করুন

_medium_1795072038.jpg)
_medium_1795070295.jpg)
_medium_1795065192.jpg)



_medium_1795074319.jpg)
_original_1794642025_medium_1795074054.jpg)
_medium_1795073890.jpg)