ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ পিএম

ঢাকা থেকে বেড়াতে এসে গোসল করতে নেমে নিখোঁজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

 সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা খেয়াঘাটসংলগ্ন করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাহফুজুর রহমান প্রিন্স (৩৫) নামে এক যুবকের লাশ প্রায় ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। প্রিন্স ঢাকা এয়ারপোট থানা এলাকার আব্দুল বারেকের ছেলে। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযানের দেড় ঘন্টা পর সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাহফুজুর রহমান প্রিন্স তার চার বন্ধুকে নিয়ে ঢাকা থেকে শাহজাদপুর উপজেলার সাতবাডীয়া খোরশেদ আলমের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সে বন্ধুদের সাথে করতোয়া নদীতে গোসল করতে নামে। এসময় নদীতে কিছুক্ষণ সাঁতার কেটে বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও প্রিন্স নদীতে তলিয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজি করেও ওই যুবককে উদ্ধার করতে ব্যর্থ হয়। সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়েও  নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে প্রায় দেড়ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

আরও পড়ুন

এ বিষয়ে  গতকাল বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নদী থেকে উদ্ধার করা লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

১

সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

২

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

৩

শিশু-কিশোরদের শিক্ষার সাথে সংস্কৃতির সংযোগ জরুরি

৪

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ, নিরাপত্তা জোরদার 

৬